ম্যানেজারের অপসারণ চেয়ে চা শ্রমিকদের কর্মবিরতি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলই চা বাগানের ম্যানেজার আমিনুল ইসলামের অপসারণের দাবিতে বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেছে পাঁচ শতাধিক শ্রমিক।

Manual8 Ad Code

ধলই চা বাগান পঞ্চায়েত কমিটির সদস্য আশা বাউরী জানান, আমিনুল ইসলাম ধলই চা বাগানে যোগদানের পর থেকেই গাছ বিক্রি বেড়ে যায়। সংঘবদ্ধ গাছ ব্যবসায়ীদের সঙ্গে আঁতাত করে কয়েকমাস ধরে তিনি এ কাজ করছেন। এছাড়া শ্রমিকদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেয়া, নারী শ্রমিকদের যৌন হয়রানি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

Manual4 Ad Code

চা শ্রমিক কৃষ্ণলাল জানান, কাজ চলে যাওয়ার ভয়ে কেউ প্রতিবাদ করে না।

Manual7 Ad Code

ধলই চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সেতু রায় বলেন, আমিনুল ইসলাম অবৈধভাবে কারখানার চা পাতা বিক্রি করে দেন। তিনি আগে যেসব চা বাগানে ছিলেন, সেখানেও এসব অপকর্মে জড়িত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code