সিলেটে ১০ শতাংশ পরীক্ষার্থীর পুনঃনিরীক্ষণে আবেদন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট :: সিলেট বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে সন্তুষ্ঠ না হওয়ায় উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে ১০ শতাংশ পরীক্ষার্থী।

Manual3 Ad Code

তাদের মধ্যে বেশিরভাগই গণিত বিষয়ের উপর পুনঃমূল্যায়ন চেয়েছেন। সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। ফলাফল ঘোষণার পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের শেষ দিন ছিল ১৩ মে।

Manual3 Ad Code

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এবার সিলেট বোর্ডে  উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেছে ১০ হাজার ৫৪১ জন পরীক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ১০ শতাংশের বেশি। এটি রেকর্ড সংখ্যক আবেদন। এবার সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৩ হাজার ১৭১ জন এবং উত্তীর্ণ হয়েছে ৮০ হাজার ১৬২ জন।

Manual4 Ad Code

গত ৬ মে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। আবেদনকারীরা ফল জানতে পারবেন আগামী ২ জুনের মধ্যে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code