হুমকির মুখে চুনারুঘাটের রাজার বাজারের ব্রিজ।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

হাফিজ তালুকদার, চুনারুঘাট থেকে:- বিশাল জাহাজটি মুহুর্তেই ধ্বংস হতে পারে যদি জাহাজে সরিষা পরিমাণ ছিদ্র থাকে।

Manual2 Ad Code

ইতিহাস, ঐতিহ্যের অন্যতম স্বাক্ষী চুনারুঘাট উপজেলার ২নং আহাম্মদাবাদ ইউপির রাজার বাজার।
জ্ঞানী-গুনিদের পদচারণায় আলোকিত একটি এলাকা আমাদের এই রাজার বাজার।
আবহমান কাল থেকেই খোয়াই নদী রাজার বাজার এলাকার জন্য আর্শিবাদ হয়েই বহমান, কেননা প্রাচীন কালে নদীকে কেন্দ্র করেই হাট বাজার গড়ে উঠতো। তেমনিভাবে ভারত থেকে আসা খোয়াই নদীর পাড় ঘেষেই রাজার বাজারের সুবিস্তারিত বাজারটি। বর্তমানে নানাবিধ কারনে খোয়াই নদীর উপর স্থাপিত ব্রীজের সংযোগ সড়কে দেখা দিয়েছে গর্ত, যা এলাকাটির জন্য অভিশাপ হিসেবে রূপ নিতে পারে। দক্ষিন চুনারুঘাটের খোয়াই নদীর পূর্ব এলাকা এবং পশ্চিম এলাকার চলাচলের একমাত্র সংযোগের ব্রীজ এটি। নদীর পূর্ব এলাকার হাজার হাজার মানুষের প্রাণের কাঙ্ক্ষিত ব্রীজ এটি, রাজার বাজারের নদী ঘেষা অনেক বাড়ি-ঘর, দোকান পাট, মসজিদ, মন্দির, হসপিটাল, উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় এই নদী ঘেষে অবস্থিত। যদি সড়কের এই গর্তটিকে ছোট হিসেবে অবহেলা করা হয় তবে গর্তটি রূপ নিতে পারে অত্র এলাকার জন্য বিশাল অভিশাপ হিসেবে। নদীতে চলে যেতে পারে পুরো রাজার বাজার। সংযোগ বিচ্ছিন্ন হতে পারে ব্রীজের সাথে৷ কেননা ব্রীজের এপ্রোচ অংশেই সৃষ্ট হয়েছে গর্ত। জরুরী ভিত্তিতে যদি ব্রীজের সংযোগ সড়কে সৃষ্টি হওয়া গর্তটি যথাযত ভাবে সংস্কার না করা হয় তবে সরকারের কোটি টাকার ব্রীজ ক্ষতির সম্মুখীন হবে, নদীগর্ভে বিলীন হতে পারে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ, মন্দিরসহ ইতিহ্যবাহী প্রাচীন এই জনপদ।

এমতাবস্থায়, সরকারের পানি উন্নয়ন বোর্ড, ব্রীজ এবং সড়কের সাথে সংশ্লিষ্ট দপ্তর জরুরী ভিত্তিতে, উক্ত সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নে’য়ার জোরালো দাবি জানাচ্ছি। এটাও আমাদের মনে রাখা জরুরি, সমস্যা হওয়ার আগে সমাধান করলে ক্ষতি সারানো যায়, কিন্তু সমস্যা হয়ে গেলে ক্ষতি উত্তরণ মুশকিল৷

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code