মেধাবীরাই উন্নত দেশ গড়ার কারিগর

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট :: খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য শিক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন। মেধাবী শিক্ষার্থীরাই হবে উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। মেধার লালন ছাড়া কোনো দেশ সামনে এগিয়ে যেতে পারে না। মেধাকে স্বীকৃতি দিতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে মেধার লালন জরুরি।

শুক্রবার দুপুরে খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে মেধাবী শিক্ষার্থীদের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খুলনা ট্রাস্টের তহবিল থেকে ২০১৮-১৯ অর্থবছরে শিক্ষাবৃত্তির মঞ্জুরিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের এ চেক দেয়া হয়।

Manual5 Ad Code

ডিসি বলেন, মেধাবীদের সঠিক পরিচর্যার মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে। এরাই আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দিয়ে উন্নত দেশের সারিতে দাঁড় করাবে।

খুলনার এডিসি (এলএ) ইকবাল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক।

Manual6 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ এবং খুলনা বিএল কলেজসহ মোট ১৯ মেধাবী শিক্ষার্থীর মাঝে এক বছরের চার লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code