নড়াইল সদর হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার অত্যাধুনিক মেশিন স্থাপন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি :
নড়াইল আধুনিক সদর হাসপাতালে স্থাপন করা হল মাত্র ৪৫ মিনিটে কোভিড-১৯ পরীক্ষার (Xpert Xpress -SARS CoV-2 Test) অত্যাধুনিক পদ্ধতির মেশিন। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় নড়াইল সদর হাসপাতালের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমবিডিসি ও লাইন পরিচালক টিবি-লেপ এবং এএসপি) অধ্যাপক ডাঃ মোঃ সামিউল ইসলাম। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুস শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র মোঃ জাহাঙ্গির বিশ্বাস, সদর হাসপাতালের আরএমও ডাঃ মশিউর রহমান বাবু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা সরদার তানজির হোসেন প্রমুখ। আরএমও ডাঃ মশিউর রহমান বাবু বলেন যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত জিন এক্সপার্ট প্রযুক্তির মাধ্যমে মাত্র ৪৫ মিনিটে কোভিড-১৯ পরীক্ষার এই পদ্ধতি বাংলাদেশের হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানে চালু হয়েছে। তার মধ্যে রয়েছে নড়াইল সদর হাসপাতাল। আপাতত সর্বসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে না। কীটের সংখ্যা সীমিত হওয়ায় যাদের জরুরি করোনা রিপোর্ট প্রয়োজন শুধু তারাই এর সুবিধা পাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code