সিলেটে মনিপুরি নৃত্য কর্মশালায় শতাধিক প্রশিক্ষণার্থী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

সংবাদদাতা সিলেট :: সিলেটে একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টস’র আয়োজনে ১০ দিনের মনিপুরি নৃত্য কর্মশালায় শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন।

সোমবার দুপুরে নগরীর মনিপুরী রাজবাড়ী মহাপ্রভু জিও মন্দিরে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। কর্মশালার সহযোগিতায় রয়েছে সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশন।

Manual6 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মনিপুরী নৃত্য সিলেট অঞ্চলের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও সিলেট সফরের সময় মণিপুরী নৃত্য দেখে মুগ্ধ হয়েছিলেন। তিনি শান্তি নিকেতনে মণিপুরী নৃত্য চর্চার ব্যবস্থা করেছিলেন। এ নৃত্য সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে।

Manual2 Ad Code

একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টসের সভাপতি দীগেন সিংহের সভাপতিত্বে ও সংস্কৃতি কর্মী রবিকিরণ সিংহ রাজেশের পরিচালনায় উদ্বোধনীতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমি ফর মনিপুরী কালচার এন্ড আর্টস’র সাধারণ সম্পাদক শান্তনা দেবী।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ভারতীয় সহকারী হাই কমিশনার সিলেট এল. কৃষ্ণমূর্তি, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কিষান সিংহ , বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের সভাপতি এ কে শেরাম , ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি গিরিশ পূজারী, ভারতের মনিপুর জওহরলাল নেহারু ডান্স একাডেমির নৃত্য প্রশিক্ষক থোকচম ইবেমমুবি ও কে. যাদু সিংহ।

Manual7 Ad Code

এ মনিপুরী নৃত্য কর্মশালার প্রশিক্ষণ চলবে ১৯ জুন পর্যন্ত। ২০ জুন কর্মশালার সমাপনী নগরীর রিকাবী বাজারের কবি কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code