রংপুরে ব্যাংক কর্মকর্তাসহ চারজন বরখাস্ত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

সংবাদদাতা রংপুর :: কয়েন হিসেবে গড় মিল থাকার কারণে বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার এক কর্মকর্তাসহ ৪ জনকে বরখাস্ত করা হয়েছে। বুধবার বরখাস্তের ঘটনা ঘটলেও বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।

Manual2 Ad Code

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম ৪ জনের বরখাস্ত হওয়ার কথা স্বীকার করে বলেন, ধাতব মুদ্রা (কয়েনের) হিসেব গড় মিল থাকায় এই ৪ জনকে বরখাস্ত করা হয়েছে। তবে তাদের নাম জানাতে অস্বীকার করেন কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা।

Manual4 Ad Code

বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার সহকারী পরিচালক মামুনুর রহমান জানান, তিন থেকে চার লাখ টাকার ধাতব মুদ্রা (কয়েনের) হিসেব গড় মিল থাকায় এক কর্মকর্তাসহ ৪ জনকে সাময়িক বরখাস্ত করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কাকে কাকে বরখাস্ত করা হয়েছে এবং কত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আর কোন তথ্য দেওয়া যাবেনা। কেন্দ্রীয় ব্যাংক তথ্য দিতে নিষেধ করেছেন। এই বলে তিনি ফোন রেখে দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code