ঝালকাঠিতে দুই সাংবাদিককে সম্মাননা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

সংবাদদাতা বরশিাল :: সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য ঝালকাঠিতে দুই সাংবাদিককে সম্মাননা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সূর্যালোক ট্রাস্ট।

সম্মাননাপ্রাপ্তরা হলেন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শামসুল ইসলাম চাঁদ, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আক্কাস শিকদার। শামসুল ইসলাম চাঁদকে মরনোত্তর সম্মাননা দেয়া হয়েছে। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেছেন ছেলে শফিউল ইসলাম সৈকত।

শুক্রবার বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিক ও তাদের পরিবারের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

Manual8 Ad Code

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, গণমাধ্যম একটি দেশের পঞ্চম স্তম্ভ। সাংবাদিকরা দেশের অগ্রযাত্রায় সহযোগিতা করেন। দেশ থেকে অপরাধ, মাদক নির্মূলে সাংবাদিকদের সবার আগে এগিয়ে আসতে হবে।

Manual7 Ad Code

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঝালকাঠির ডিসি মো. হামিদুল হক, এসপি মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক হেমায়েত উদ্দিন হিমু প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code