বাংলাদেশ সফর করলেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওয়েলস

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

রোহিঙ্গা সংকট, বাণিজ্য, নিরাপত্তাসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশে সফর করেছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস জে. ওয়েলস। এদিকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) উপ-প্রশাসক বনি গ্লিকও ঢাকা সফর করেন। ৫ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত তারা বাংলাদেশ সফর করেন।

 

ঢাকা সফরকালে ইউএসএআইডির উপ-প্রশাসক বনি গ্লিক বাংলাদেশ বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলামের সঙ্গে সাক্ষাত করেছেন। এতে ব্যবসায় পরিবেশে উন্নয়নের বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয় ইউএসএআইডি।

Manual1 Ad Code

 

 

Manual8 Ad Code

রোহিঙ্গা ক্যাম্পে ইউএসএআইডির উপ-প্রশাসক বনি গ্লিক। ছবি: সংগৃহীত

এছাড়া সফরে সরকারের দায়িত্বশীল কর্মকর্তা ও আমেরিকান চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে বৈঠকে করেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বেসরকারি খাতের সঙ্গে ইউএসএআইডির অংশীদারিত্ব তুলে ধরা হয়। অর্থনৈতিক উন্নয়নের শিল্পগুলির মধ্যে রয়েছে কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পর্যটন এবং স্বাস্থ্য।

Manual7 Ad Code

 

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীর সঙ্গে সাক্ষাত করেছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস জে. ওয়েলস। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে ওয়েলস বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বের সঙ্গে উঠে আসে। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

Manual8 Ad Code

 

 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে অ্যালিস জে. ওয়েলস। ছবি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তাদের ইন্দো-প্যাসিফিক পরিকল্পনার আওতায় বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘ঢাকা-চট্টগ্রাম ডেডিকেডেট হাইওয়ে’ অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করতে বলেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বলেছে, ইন্দো প্যাসিফিক পরিকল্পনার আওতায় বেসরকারি খাতের মাধ্যমে বিনিয়োগ করা হবে।

 

ঢাকা সফর শেষে কক্সবাজারেও যান মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস জে. ওয়েলস। সেখানে আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code