স্পেন বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

স্পেনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্পেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদের মেহমান খানা ট্ৰেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

বিএনপি স্পেন শাখার সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এইচ সোহেল ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় স্পেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

Manual5 Ad Code

সভায় বক্তারা বলেন,ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা লাভ করে। দীর্ঘ ৬ বছরের শাসনামলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের বাক স্বাধীনতা নিশ্চিত, দেশকে তলা বিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত, দেশকে স্বাবলম্বী ও জাতিকে মর্যাদা শীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতীয়দের সকল খায়েশ পূরণে ব্যস্ত রয়েছেন। সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। তারেক রহমানের বিরুদ্ধে সাজা ও মামলা দায়ের করেছে। কিন্তু কোন ষড়যন্ত্রই জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখতে পারবেনা। বিপ্লবের চেতনায় উদ্ভাসিত হয়ে বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করবেই।

 

আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্পেন বিএনপির উপদেষ্টা ও  বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, বিএনপি স্পেন শাখার সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক মনু, সহ সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, সোহেল আহমদ সামছু,মুর্শেদ আলম তাহের, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, আনোয়ারুল আজীম, স্পেন যুবদলের সভাপতি রমিজ উদ্দিন, বিএনপি স্পেন শাখার সহ সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি, হুমায়ুন কবির রিগ্যান, আকবর শেঠ, কাজী জসিম, জয়নাল আবেদীন রানা, শাহাব উদ্দিন, ছমির আলী, জুলহাস মিয়া, আক্তার হোসেন প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code