শঙ্কায় গেইলের বিপিএলে আসা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

এবার বঙ্গবন্ধু বিপিএলে প্রথম বিদেশি খেলোয়াড়ের নাম ডাকার সুযোগ পেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথম সুযোগেই তারা ডেকে নিয়েছিল টি-টোয়েন্টির কিংবদন্তি ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম বড়ো তারকা ক্রিস গেইলকে। ব্যাটিংয়ে গেইলকে কেন্দ্র করেই তারা সব পরিকল্পনা সাজিয়েছে। কিন্তু এই অন্তিম সময়ে এসে গোলমাল পাকিয়ে ফেললেন গেইল নিজে। তিনি বললেন, বিপিএলে খেলার ইচ্ছে নেই তার। আর এই টুর্নামেন্টের ড্রাফটে কিভাবে নাম এলো, তা তিনি জানেন না!

Manual7 Ad Code

 

গেইলের এই কথা শুনে দারুণ বিস্মিত চট্টগ্রামের টিম ডিরেক্টর জালাল ইউনুস। বিসিবির এই পরিচালক বললেন, গেইলের এজেন্ট তার সই করা কাগজ জমা দেওয়ার পরই এই তারকার নাম ড্রাফটে দেওয়া হয়েছে। চট্টগ্রামের একজন কর্মকর্তা হিসেবে তিনি গেইলের না আশার সম্ভাবনায় শঙ্কিত। একই সাথে বলেছেন, সেরকম কিছু হলে গেইলের এজেন্টের বিপক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি করবেন তারা।

 

Manual4 Ad Code

মাত্রই দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলা শেষ করেছেন গেইল। বছরের বাকি সময়টুকু তিনি বিশ্রাম নিতে চেয়েছেন। জানিয়ে দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবেন না ভারত সফরে। খেলবেন না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও। গেইল জানালেন, বিস্ময়কর তথ্য, বিপিএলের ড্রাফটে কিভাবে তার নাম এলো, নিজেই জানেন না!

 

বিপিএলের ড্রাফটে এবার শীর্ষ ক্যাটাগরিতে ছিল গেইলের নাম। কিন্তু গেইলের দাবি, তিনি এসব নিয়ে পুরোই আঁধারে, ‘ওয়েস্ট ইন্ডিজ আমাকে বলেছিল ওয়ানডে সিরিজে (ভারতে) খেলতে। কিন্তু আমি খেলছি না। নির্বাচকরা চান, তরুণদের সঙ্গে আমি খেলি। কিন্তু আপাতত এই বছর আমি ক্রিকেট থেকে বিরতি নিচ্ছি। বিগ ব্যাশে এবার খেলছি না। জানি না, সামনে কোন ক্রিকেট আমার অপেক্ষায় আছে। আমি এমনকি এটাও জানি না, আমার নাম কিভাবে বিপিএলে পৌঁছে গেল। কিন্তু আমাকে একটি দলে নেওয়া হয়েছে, নিজেও জানি না সেটা কিভাবে হলো।’

 

এই কথা সংবাদ মাধ্যমেই দেখেছেন জালাল ইউনুস। তিনি বলছিলেন, এজেন্ট বা গেইল, কেউ একজন মিথ্যা বলছেন, ‘আমি সংবাদ মাধ্যমে গেইলের এই কথা দেখেছি। কিন্তু ওর এজেন্টের মাধ্যমে সই করা কাগজ বিসিবির কাছে জমা আছে। সে জন্যই তাকে ড্রাফটে রাখা হয়েছে। নতুবা একজনের অজ্ঞাতসারে তো এটা করা যায় না।’

 

চট্টগ্রামের একজন কর্মকর্তা হিসেবে তিনি খুব শঙ্কিত যে, গেইল না এলে তাদেরকে বিপাকে পড়তে হবে, ‘আমরা তো গেইলকে কেন্দ্র করেই পরিকল্পনা করছিলাম। প্রথম সুযোগেই ওকে দলে নিয়েছি। ও থাকবে না জানলে আমরা বিদেশিদের মধ্যে সেরা অন্য কাউকে নিতাম। এখন বিকল্প ভালো কাউকে পাওয়াও কঠিন। এদিকে আমাদের রিয়াদও ইনজুরিতে। ফলে আমরা এখন দল গোছানো নিয়ে জটিলতায় পড়ে গেলাম।’

 

Manual8 Ad Code

তবে জালাল ইউনুস এতো সহজে ছাড় দিতে চান না। তিনি বলছিলেন, গেইলের এজেন্টকে এর জন্য অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে, ‘গেইল যদি না জানে, তাহলে কাগজটা কিভাবে জমা হলো? এটা তো এজেন্ট বানিয়ে বানিয়ে করতে পারে না। সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তাকে নিয়ে এই ধরনের কাজ চলতে পারে না। বিসিবি নিশ্চয়ই গেইল ও তার এজেন্টের সঙ্গে যোগাযোগ করবে। এজেন্টের অন্যায় হলে তাকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code