দলের শৃংখলা রক্ষার জন্য সৎ নেতৃত্বের বিকল্প নেই : রেলমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, দলের শৃংখলা রক্ষার জন্য সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। এ দলের প্রতি জনগণের প্রত্যাশা অন্য যে কোনো দলের চেয়ে বেশি। তাই জন-আকাঙ্খা পুরণে দলে সৎ, ত্যাগী ও আর্দশবান নেতৃত্ব লাগবে।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

বৃহস্পপতিবার দুপুরে দেবীগঞ্জ অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

Manual2 Ad Code

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. স. ম. নুরজ্জামানের সভাপতিত্ব সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা সারোয়ার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস আলী ও দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ।

 

রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সামনের দিকে এগিয়ে চলেছে। জিডিপিতে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম। দেশের এ অর্জন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হসিনার।

তিনি বলেন, ‘দেশের উন্নয়ন চলমান রাখতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি , সন্ত্রাস এবং মাদক কোনো ভাবেই একটি ভাল সমাজ বির্নিমাণ করতে পারে না। দুনীতির ফলে সমাজে বৈষম্য তৈরি হয়, গরিব আরও গরিব হয়। উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি পায়।’

 

সরকার দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, এ জন্য সারা দেশে শুদ্ধি অভিযান চালানো হচ্ছে। বাসস

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code