প্রাকৃতিক উপায়ে ত্বক ভালো রাখুন শীতে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

শীত এলেই ত্বক নিয়ে চিন্তার শেষ নেই। এ সময় বাতাসে আর্দ্রতা কম থাকায় ত্বক রুক্ষ্ম ও শুষ্ক হয়ে যায়। অনেকের হাত-পা ফাটে। তাই ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচাতে ব্যস্ত থাকে সবাই। তবে প্রসাধনী বাদ দিয়ে প্রাকৃতিক উপায়ে ত্বকের শুষ্কতা দূর করা যায়। উপায়গুলো সম্পর্কে জানাচ্ছেন মো. বিল্লাল হোসেন-

 

দুধ ও ক্রিম: ত্বকের শুষ্কতা দূর করতে দুধ ও ক্রিম খুবই কার্যকরী। দুধ বা ফুল ক্রিম দুধ ত্বকে মালিশ করলে শুষ্কতা অনেকাংশেই দূর হয়ে যায়। ত্বককে করে সুন্দর এবং মসৃণ।

Manual7 Ad Code

 

 

 

অলিভ অয়েল: অলিভ অয়েল দুধ বা মধুর সাথে মিশিয়ে ত্বকে লাগালে দ্রুতই মুক্তি পাবেন ত্বক নষ্ট হওয়ার হাত থেকে। এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

 

Manual4 Ad Code

ঘি: প্রায় সব বাড়িতেই ঘি পাওয়া যায়। ঘি হতে পারে আপনার ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচানোর অন্যতম উপাদান। ত্বকের যে স্থানে শুষ্ক বেশি; সেখানে এক চিমটি ঘি লাগিয়ে নিন। দেখবেন কত সহজেই মুক্তি পাওয়া যায় শুষ্কতার হাত থেকে।

 

 

 

নারিকেল তেল: নারিকেল তেল খুবই সহজলভ্য একটি উপাদান। এটি কুসুম গরম করে ত্বকের শুষ্ক স্থানে লাগিয়ে দিন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই ত্বকের শুষ্কভাব দূর হয়ে গেছে।

 

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

 

মধু: মধু যেমন শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে; তেমনি ত্বক ভালো রাখতে এর জুড়ি মেলা ভার। মধু ত্বকের আর্দ্রতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

তাই আসুন, বাজারের নিম্নমানের প্রসাধনী বাদ দিয়ে প্রাকৃতিক উপায়ে ত্বকের সুস্থতা বজায় রাখুন, সুন্দর জীবনযাপন করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code