যুক্তরাষ্ট্রে এই প্রথম একদিনে শনাক্ত ছাড়ালো ৫০ হাজার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার তাণ্ডব কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। উল্টো দিন দিন সেখানে আরও ব্যাপক পরিসরে এ ভাইরাস ছড়িয়ে পড়ছে। এরই মাঝে এই প্রথমবারের মতো একদিনের ব্যবধানে দেশটিতে নতুন করে ৫০ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। দেশটির জ্যেষ্ঠ স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি গভীর উদ্বেগ জানিয়ে বলেছেন, আগামীতে যুক্তরাষ্ট্রে দৈনিক শনাক্তের সংখ্যা ১ লাখও ছাড়িয়ে যেতে পারে। মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স জানায়, শেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে ৫২ হাজার ৯৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code