ব্রিটেনে বাংলাদেশিসহ ৩৯ লাখ কর্মজীবী বর্ণবাদের শিকার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code


ইন্টারন্যাশনাল ডেস্ক: ব্রিটিশ বাংলাদেশি,বাংলাদেশিসহ মোট জনসংখ্যার অর্ধেকের বেশি অশ্বেতাঙ্গ গত পাঁচ বছরে ব্রিটেনের কর্মক্ষেত্রে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। ২৪ থেকে ৩৪ বছর বয়সী তরুণ কর্মজীবীদের নিয়ে পরিচালিত এক গবেষণায় এই চিত্র উঠে এসেছে। গবেষণাটি পরিচালনা করেছে যুক্তরাজ্যের ট্রেড ইউনিয়ন কংগ্রেস (টিইউসি)। বুধবার ৩১ আগস্ট ব্রিটিশ সংবাদমাধ্যম আইনিউজ এই খবর প্রকাশ করেছে। আইনিউজের খবরে বলা হয়েছে, শতকরা ৪১ শতাংশ বিএমই ( ব্ল্যাক এন্ড এথনিক মাইনোরিটি কমিউনিটি) কর্মজীবী শুধুমাত্র অশ্বেতাঙ্গ হবার কারণে কর্মক্ষেত্রে বর্ণবাদী আচরনের শিকার হয়েছেন। ব্রিটেনের প্রায় ৩৯ লাখ মানুষ নোংরা কৌতুক এবং বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন। এদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। এই গবেষণার প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ব্রিটিশ ট্রেড ইউনিয়নগুলো বলছে, কর্মক্ষেত্রে বর্ণবাদী আচরণ নিয়ন্ত্রণে এমপ্লয়মেন্ট আইনের সংশোধন প্রয়োজন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code