মন্ত্রণালয়ের সতর্কতা জারি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা ভুয়া। রবিবার (১৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব জেহাদ উদ্দিনের (১২ এপ্রিল সই করা) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual7 Ad Code

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও সরকারি বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান নিয়োগের অধিক্ষেত্র অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন।

এতে আরও বলা হয়েছে, অতি সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংক লিমিটেড-এর পরিচালনা পর্ষদে ড. মো. মজিবুর রহমান এবং শুধাংশু শেখর বিশ্বাসকে চেয়াররম্যান হিসেবে নিয়োগ সংক্রান্ত তথাকথিত একটি প্রজ্ঞাপনের কপি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নজরে এসেছে- যা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট, জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি, পদ্ধতিগতভাবে ভুল এবং আইন পরিপন্থি।

Manual1 Ad Code

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code