ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এর প্ল্যাটিনাম স্পন্সর ইভ্যালি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক,নিউইয়র্ক: আসন্ন ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০’ এর প্ল্যাটিনাম স্পন্সর হয়েছে দেশিয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম ডট বিডি। সীমিত পরিসরে ভৌত কাঠামো আর ভার্চুয়াল আয়োজনের সংমিশ্রণে সপ্তম বারের মতো আয়োজিত হতে যাওয়া ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হলো ইভ্যালি।

Manual7 Ad Code

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইভ্যালি।

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথমবারের মতো ভার্চুয়াল প্রযুক্তিকে গুরত্ব দিয়ে আয়োজিত হতে যাওয়া এই আয়োজনে যুক্ত হলো ইভ্যালি। প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে এই আয়োজনে থাকছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানের ফুড পার্টনার ইভ্যালির সহযোগী প্রতিষ্ঠান ই-ফুড। এলক্ষ্যে সম্প্রতি রাজধানীর আগারগাঁয়ের আইসিটি টাওয়ারে ইভ্যালি এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

বিসিসির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোহাম্মদ এনামুল কবির এবং ইভ্যালির পরিচালক (কারিগরি) মো. মামুনুর রশীদ নিজ নিজ সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় ভিডিও এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Manual6 Ad Code

এসময় পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুপরামর্শ এবং তত্ত্বাবধায়নে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প, সক্ষমতা এবং অর্জনের গল্পগুলো তুলে ধরা হবে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ এ। আগামী ৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সবাইকে ডিজিটাল ওয়ার্ল্ডে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আয়োজনকে সফল এবং সার্থক করার জন্য বাংলাদেশের ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি ‘প্ল্যাটিনাম স্পন্সর’ হিসেবে এগিয়ে এসেছে। তার জন্য ইভ্যালি ই-কমার্স প্ল্যাটফর্মকে অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি।

অন্যদিকে ইভ্যালির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, আজ একটি প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আমরা যে কাজ করে যাচ্ছি তা সম্ভব হয়েছে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন দেখেছেন, সেটিকে বাস্তবায়ন করেছেন তার ওপর ভর করেই আমরা ই-কমার্স প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছি। কোভিড-১৯ করোনা সময়ে ই-কমার্স হিসেবে আমরা আমাদের সক্ষমতা দেখিয়েছি। ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ এ পুরো দেশের এমন অনেক সক্ষমতা এবং সফলতার দিকগুলো তুলে ধরা হবে। প্রযুক্তি বিষয়ক দেশের সর্ববৃহত এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত, গর্বিত। আমাদের এই সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা এবং আইসিটি প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Manual7 Ad Code

প্রসঙ্গত, আগামীকাল বুধবার সকাল ১১টায় ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরে বৃহস্পতিবার বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মিনিস্ট্রিয়াল কনফারেন্স। এতে মূল বক্তা হিসেবে কী- নোট উপস্থাপনা দেবেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এছাড়াও পুরো আয়োজনে ২৪টি বিষয় ভিত্তিক সেমিনার, কনফারেন্স, প্রদর্শনী, ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা, ভার্চুয়াল মুজিব কর্নার এবং ভার্চুয়াল মিউজিক্যাল কনসার্টের মতো আয়োজন থাকছে।

আগামী ১১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টায় সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা নামবে এবারের আসরের। প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবারের আয়োজনে দেশ বিদেশ থেকে ১ মিলিয়নর অধিক দর্শনার্থী ও অংশগ্রহণকারী ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০ ভার্চুয়াল প্ল্যাটফর্ম পরিদর্শন করবেন বলে আশা করা যাচ্ছে।সংবাদ বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code