বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আজ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code
নিউজ ডেস্কঃ জন্মাষ্টমীর সরকারি ছুটি থাকায় সোমবার (৩০ আগস্ট) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল থেকে পুরোদমে আবারো চলবে আমদানি ও রপ্তানি কার্যক্রম।

Manual8 Ad Code

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা জানান, জন্মাষ্টমীর ছুটির জন্য সোমবার (৩০ আগস্ট) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে কোনো আমদানি ও রপ্তানি হয়নি। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্ট রবিবার (২৯ আগস্ট) বিকেলেই আমাদের জানিয়ে দিয়েছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code