‘প্রকৃতির বিরুদ্ধে আমাদের লড়াই বন্ধ করতে হবে’

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

জাতিসংঘের মহাসচিব অ্যান্টেনিও গুতেরেস বলেছেন, ‘বহু দশক ধরে মনুষ্যপ্রজাতি এই গ্রহের সঙ্গে লড়াই করছে, আর এখন গ্রহ পাল্টা লড়াই করছে। আমাদের অবশ্যই প্রকৃতি বিরুদ্ধে লড়াই বন্ধ করতে হবে এবং বিজ্ঞান আমাদের বলছে আমরা এটা করতে পারব’।

 

স্পেনের মাদ্রিদে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫ তম সম্মেলন কপ-২৫-এ দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।

 

Manual3 Ad Code

কার্বন নিঃসরণ হ্রাসে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর ভূমিকা ‘অত্যন্ত অপর্যাপ্ত’ বলেও সমালোচনা করেন গুতেরেস।

 

Manual2 Ad Code

তিনি বলেন, ‘জলবায়ু সংক্রান্ত বিপর্যয় ঘন ঘন হচ্ছে, আরো ভয়াবহ ও ধ্বংসাত্মক হচ্ছে’।

 

জাতিসংঘ মহাসচিব জানান, প্রতিবছর বায়ুদূষণের কারণে ৭০ লাখ লোক মারা যায়। এর কারণে মানবস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।

Manual6 Ad Code

 

গুতেরেস তার বক্তব্যে বৈশ্বিক গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের জন্য দায়ী গুটিকয়েক দেশকে দায়ী করেছেন। অবশ্য তিনি এসব দেশের নাম উল্লেখ করেন নি।

Manual8 Ad Code

 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র চলতি বছরের শেষ নাগাদ প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করে নিচ্ছে। শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ চীন, ভারত, রাশিয়া ও ব্রাজিল অবশ্য চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার না করলেও কার্বনমাত্রা কমিয়ে আনার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি অপ্রতুল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code