গুরুত্বপূর্ণ খনিজের বিষয়ে সুরাহা ছাড়াই সমাপ্ত ইউক্রেন-যুক্তরাষ্ট্র বৈঠক

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই শেষ
হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির
বৈঠক। মস্কোর বিরুদ্ধে টিকে থাকতে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ে কিয়েভের জন্য তুরুপের তাস
ছিল এই খনিজ সংক্রান্ত আলোচনা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

ভ্যান্সের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি
লিখেছেন, বাস্তবসম্মত ও নিশ্চিত শান্তির দিকে অগ্রসর হতে আমরা প্রস্তুত। আমাদের
প্রতিনিধিরা প্রয়োজনীয় খসড়া তৈরিতে কাজ করছেন।

এর আগে, ইউক্রেনের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত একটি চুক্তির খসড়া জমা
দিয়েছেন। এতে ইউক্রেনের খনিজসম্পদে মার্কিন বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। তবে বুধবার
উপস্থাপিত মার্কিন খসড়া নিয়ে কিয়েভের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

Manual7 Ad Code

দুই ইউক্রেনীয় প্রতিনিধি রয়টার্সকে জানিয়েছেন, খসড়ার কিছু খুঁটিনাটি নিয়ে আরও কাজ করতে
হবে। উদ্বেগের নির্দিষ্ট কারণগুলো তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে, শান্তিচুক্তি চূড়ান্ত হলে
ভবিষ্যৎ রুশ হামলা থেকে নিরাপত্তার জন্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছে নিশ্চয়তা বরাবর চেয়ে
আসছে কিয়েভ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code