দেশের জ্বালানি খাতে কাজের আগ্রহ যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠানের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেচেন, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশের জ্বালানি খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তাদের বিনিয়োগকে স্বাগত জানাবে বাংলাদেশ।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় তারা বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাত, সম্ভাব্য বিনিয়োগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। তিনি বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের ক্ষেত্রগুলোর ওপরে আলোকপাত করেন। শেভরন গ্যাস উত্তোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আরও বাড়ানো যেতে পারে। জি.ই বা এক্সন মবিল বা এক্সিলারেট এনার্জি আগ্রহ দেখাচ্ছে। মধ্য সারির আরও প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করলে স্বাগত জানানো হবে।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code