রিয়াদে নিজাম হাজারীকে সংবর্ধনা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

রিয়াদ প্রবাসী ফেনী জেলা আওয়ামী পরিবারের পক্ষ থেকে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে রিয়াদে এটি অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

 

খুরশিদ আলম তপনের সভাপতিত্বে রিয়াদ যুবলীগের সভাপতি এম এ জলিল রাজা ও কামাল পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর পৌর মেয়র স্টারলাইনের মালিক হাজী আলাউদ্দিন, ফুলগাজী পশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. হারুন মজুমদার, দাগনভূঁইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, লাকসাম মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, ব্যাংকার এম আমিরুল ইসলাম, রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব, ফ্রেন্ডস অব বাংলাদেশের সভাপতি ডক্টর মো. রেজাউল করিম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাক্তার মো. শাহ আলম, ডাক্তার ইমারত হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, আওয়ামী পরিষদের উপদেষ্টা জসিম উদ্দিন, আবদুল কুদ্দুস, রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।

 

 

Manual6 Ad Code

 

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা জিয়া উদ্দিন বাবলু, আবদুল আহাদ নয়ন, গিয়াস মজুমদার, নজরুল ইসলাম, ফজলু শেখ-সহ রিয়াদ আওয়ামী পরিবারের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

 

Manual3 Ad Code

নিজাম উদ্দিন হাজারী এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রিয়াদ আওয়ামী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, যুবলীগের মোহাম্মদ রনি, আসাদুজ্জামান ভুঁইয়া ইলিয়াচ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, আলখারিজ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

 

Manual3 Ad Code

 

 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ফেনী আর আগের মতন নেই। এই সরকারের আমলে ফেনী হয়েছে বাংলাদেশের মধ্যে উন্নত এক জেলা। আমার ফেনী জেলায় যত প্রবাসী আছেন, হোক সে বিএনপি কিংবা অন্যান্য রাজনীতির, সবার জন্য আমি এমপি। সবার জন্য আমার দরজা খোলা সব সময়। সকল ভেদাভেদ ভুলে প্রবাসীরা যেন দেশে গিয়ে কোনো ধরনের হয়রানিতে না পড়েন, তারা যেন দেশে তাদের সঠিক মূল্যায়ন পান, সে ব্যবস্থা আমি করব।’

 

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রবাসী ফেনী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code