স্পেনে প্রধানমন্ত্রীর সংবর্ধনায় ছাত্রলীগকে প্রবেশে বাধা, পররাষ্ট্র মন্ত্রীর কাছে অভিযোগ দায়ের

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

কবির আল মাহমুদ, স্পেন :

Manual7 Ad Code

স্পেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনায় ছাত্রলীগকে প্রবেশ করতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাধা দিয়েছে  সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারন সম্পাদক মুজিবর । তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ছাত্রলীগ স্পেন শাখা।

জানা যায়,  প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলন উপলক্ষ্যে স্পেন সফরে গিয়েছিলেন ১ ডিসেম্বর। স্পেনের সময় বিকেল ৫:৪০ এ  প্রধানমন্ত্রী পৌছালে তাঁর হোটেলের সামনে শত শত আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতা কর্মী একত্রিত হয়। যেখানে  বাংলাদেশ ছাত্রলীগ স্পেন শাখার নেতাকর্মীরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে ব্যানার নিয়ে স্লোগানে মুখরিত ছিলো। কিন্তু সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারন সম্পাদক মুজিবর স্পেন ছাত্রলীগের সাবেক সভাপতি,সাধারন সম্পাদক সহ কোন নেতা কর্মীকে প্রধানমন্ত্রীর হোটেলে প্রবেশ করতে দেয়নি।

Manual2 Ad Code

এ ব্যাপারে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রীর কাছে স্পেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসাইন রায়হান অভিযোগ করেছেন বলে জানা গেছে।  শুধু তাই নয়,  দূতাবাস প্রধান হারুন আল রশীদ সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি নজরুল এবং সাধারন সম্পাদক মুজিব কে দোষারোপ করেন। বিষয়টি দেখবেন বলেও জানিয়েছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code