বিপিএলের টিকিটের মূল্য চূড়ান্ত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বঙ্গবন্ধু বিপিএল ২০১৯’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন কাল রোববার রাতে। আর ৪৮ ঘণ্টা পর শুরু হবে মাঠের লড়াই।

Manual1 Ad Code

ময়দানি এই লড়াই মাঠে বসে উপভোগ করার পরিকল্পনা আছে অনেকেরই। তার আগে জেনে নিতে হবে গ্যালারির কোন অংশের টিকিটের দাম কত? আজ রাতে এবারের আসরের টিকিটের মূল্য ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

Manual6 Ad Code

এবারের বিপিএলে সাধারণ গ্যালারির টিকিটের প্রবেশ মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। বরাবরের মতো এই এক টিকিটেই দুটি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। অর্থাৎ প্রতি ম্যাচের জন্য টিকিটের দাম পড়ছে ১০০ টাকা করে।

এছাড়া গ্র্যান্ডস্ট্যান্ড এর প্রতি আসনের প্রবেশ মূল্য ২০০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। আর ক্লাব হাউজের প্রবেশ মূল্য ৫০০ টাকা। এছাড়া মাঠের উত্তর ও দক্ষিণ ইনক্লোজারের প্রতি টিকিটের মূল্য ৩০০ টাকা করে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code