নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের রজত জয়ন্তী উদযাপন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

মোঃ হারুন-উর-রশীদ,নবাবগঞ্জ (দিনাজপুর):
সিকি শতাব্দী পিছনে ফেলে আমরা চলেছি সামনে: জ্ঞানের শিখা প্রজ্জ্বলনই আমাদের ব্রত; এই প্রতিপাদ্যকে সামনে রেখে
দিনাজপুরের নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের ২৫ বছর পূর্তি রজত জয়ন্তী অনুষ্ঠান এবং একাদশ শ্রেণীর ছাত্রীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে ।
বুধবার সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে কলেজের ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য
রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে নবীন বরণ অনুষ্ঠানে মিলিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সানোয়ার হোসেন মন্ডল , একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সংগীতের মধ্য দিয়ে রাখি বন্ধনের মাধ্যমে বরণ করে নেয় ।
প্রধান অতিথি হিসেবে কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এমপি । স্বাগতম শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেকুল ইসলাম, আমজাদ হোসেন, মোশারফ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code