আমতলীর বঙ্গবন্ধু টাউন হল সংস্কারের দাবী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

মো. আবু সাইদ খোকন, আমতলী (বরগুনা):

Manual8 Ad Code

বরগুনার আমতলীতে বঙ্গবন্ধু টাউনহল পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে । অথচ সভা সমাবেশ করার জন্য আমতলীতে অডিটরিয়াম নাই । স্থাণীয়রা বঙ্গবন্ধু টাউন হলটি সংস্কার করার দাবী জানিয়েছেন আমতলীর সাধারন জনগন।
১৯৭৩ সালের মে মাস। বঙ্গবন্ধু সরকার পর্যাযক্রমে প্রত্যেক থানায় একটি অডিটরিয়াম নির্মানের সিদ্ধান্ত নেন। সবচেয়ে তরুণ এমপি হিসাবে নিজাম উদ্দিন আহমেদ তালুকদার প্রাথমিক পর্যায়ে আমতলীকে এ কর্মসুচির আওতায় আনেন। জায়গা নির্ধারণ,অর্থ বরাদ্দ সম্পন্ন করে নভেম্বর ডিসেম্বর মাসে অডিটরিয়ামের নির্মান কাজ শুরু হয় । নির্মান কাজের দায়িত্বে ছিলেন আমতলীর বিশিষ্ট মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন হওয়ার পর আমতলী থানার প্রথম বেসরকারী ব্যক্তি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম পাশা তালুকদার। প্রথম অডিটরিয়ামের নামকরণ করা হয় আমতলী টাউন হল। সে অনুযায়ী নিজামউদ্দিন আহমেদের পরামর্শে গাজী আমির হোসেন ও আতাহার উদ্দিন আকন ইংরেজী অঞঐ দিয়ে টাউন হলের সামনের ডিজাইন করেন। কিন্তু ১৯৭৫ সনের ফেব্রুয়ারী মাসে নতুন নামকরণ করা হয় বঙ্গবন্ধু টাউন হল।
১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হলে টাউন হল অসমাপ্ত রেখে নির্মান কাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় টাউন হলের ভিতরে গাছ গাছরায় ভরে যায়। ১৯৭৭ সনের দিকে শাহ আলম তালুকদারের উদ্যোগে স্থানীয়ভাবে চাঁদা তুলে এখানে একটি ব্যয়ামাগার করা হয়। কিছুদিন এটা ভালভাবে চললেও পরে বন্ধ হয়ে যায়। ১৯৮৬ সনে আমতলী উপজেলা পরিষদ টাউন হলটি সংস্কার করার উদ্যোগ নিলে আমতলীর রাজনৈতিক -সাংস্কৃতিক কর্মীরা আশান্বিত হয়ে উঠেন। কিন্তু উপজেলা পরিষদ টাউন হলে সিনেমা হল করার জন্য বরগুনা শ্যামলী সিনেমা হলের মালিক জুলফিকার শাহিনের সাথে চুক্তিবদ্ধ হলে এ্যাডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে আমতলীর সংস্কৃতি কর্মীরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালো আন্দোলন করে। কিন্ত তৎকালীন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম তালুকদারের অনঢ় অবস্থানের কারনে শেষ পর্যন্ত আন্দোলনকারীরা ঘরে ফিরে যায় এবং এখানে চালু হয় সুরভি সিনেমা হল।
অনেকদিন সিনেমা হলটি চালু থাকলেও ব্যবসা সফল না হওয়ায় দীর্ঘদিন উপজেলা পরিষদের ভাড়া বকেয়া রেখে সিনেমা হল বন্ধ হয়ে যায়। পরে ইউপি চেয়ারম্যান মো. মাহবুব উল আলম ঝুন্টু তালুকদারের পরামর্শে সাংবাদিক বাহাদুর খানসহ তরুনরা ও উপজেলা পরিষদের অর্থায়নে টাউন হলের স্টেজসহ কিছু সংস্কার কাজ করে । এসময় উদীচী, মুক্তিযোদ্ধা সংসদ এবং একতা ক্লাব নাটকের মহড়া করে ও নাটক মঞ্চস্থ করতো।
৯০ দশকের মাঝামাঝি সময়ে গলাচিপার আবদুল আলিমের মালিাকায় লাভলু সিনেমা হল চালু হয় । তবে ২০০৪ সনে তৎকালীন এমপি মতিয়ার রহমান তালুকদারের নির্দেশে সিনেমা হলটি বন্ধ করে দেয়া হয়।
দীর্ঘ বিরতির পর কয়েক মাস আগে আবার এখানে লাভলু সিনেমা হল চালু হয়। কেউ কেউ বলছে স্থায়ীভাবে ব্যবসা করার জন্য এটা চালু করার চেয়ে সরকারের উদ্দীপনা সহায়তা বা বিনা সুদে ঋণ সহায়তা পাওয়ার জন্যই সিনেমা হলটি চালু করা হয়েছে।দীর্ঘদিন ভাড়া বকেয়া রেখে সিনেমা হলটি বর্তমানে বন্ধ রয়েছে। অথচ উপজেলা পরিষদ টাউন হলটি সংস্কার করে অডিটরিয়াম হিসাবে চালু করলে সামাজিক সাংস্কৃতিক চর্চার কেন্দ্র বিন্দু হয়ে উঠতে পারত বঙ্গবন্ধু টাউন হলটি।
তবে নতুন প্রজম্মের কাছে এটা লাভলু সিনেমা হল হিসাবেই পরিচিত বঙ্গবন্ধু টাউন হল হিসাবে নয়। বঙ্গবন্ধু টাউন হলের একটি সাইনবোর্ড টানানো হলেও তাও হারিয়ে গেছে।
১৯৯৬ থেকে আওয়ামীলীগ প্রায় ১৬ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকলেও বঙ্গবন্ধু টাউন হল নতুন প্রজম্মের কাছে বাবা,চাচা, দাদা নানুদের শোনা গল্প ও অন্যদের কাছে কেবলই স্মৃতি । আমতলী উপজেলা পরিষদের কাছে বঙ্গবন্ধু টাউন সংস্কার করে অডিটরিয়াম হিসাবে চালু করার দাবী স্থানীয় নাগরিক সমাজের।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, বঙ্গবন্ধু টাউন হলটি যাহাতে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অডিটরিয়াম হিসাবে ব্যবহার করা যায় তার জন্য সংস্কারের প্রস্তাব মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে।
আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান মুঠোফোনে বলেন, তরুন সমাজকে মাদকের হাত থেকে বাচাতে হলে সাংস্কৃতিক কর্মকান্ডে তাদের বেশি করে অংশগ্রহন করতে হবে। টাউনহলটি সংস্কার হলে আমতলীর তরুন সমাজ সাংস্কৃতিক কর্মকান্ডে এগিয়ে আসবে। তিনি আরো বলেন উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় বঙ্গবন্ধু টাউন হলটি সংস্কারের প্রস্তাব দিয়ে আমি বলেছি উপজেলা পরিষদ অনাপত্তি দিলে পৌরসভার উদ্যোগে সংস্কার করে অডিটরিয়াম নির্মান করে দেয়া হবে।
আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান মুঠোফোনে বলেন টাউন হলটি জাতীর পিতা বঙ্গবন্দু শেখ মজিবুর রহমানের নামে সেহুতে এটি সং¯কার ও বহুতল ভবন নির্মানের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর কাছে লিখিত আবেদন করবো।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code