গলাচিপায় জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের অবহিতকরণ সভা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

খালিদ হোসেন মিলটন, গলাচিপা (পটুয়াখালী) :

Manual1 Ad Code

“দশ থেকে উনিশে, আমরা তোমার পাশে” গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে গলাচিপা উপজেলায় ১২ টি মাধ্যমিক স্কুল,মাদ্রাসা, এনজিও ও গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের (২য় পর্যায়) এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ রফিকুল ইসলাম, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু. শাহীন শাহ্, সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা,বিশেষ অতিথি আবু সুফিয়ান ইমরান পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সভায় প্রজন্মের উম্মোচন সময় শিশু কাল থেকে কৈশোর কালীন সময় তাদের দৈহিক, শারিরীক ও মানসিক পরিবর্তন বিষয়ে প্রজন্মদের সু-স্বাস্থ্য, শিক্ষা,নৈতিকতা ও শারিরীক গঠন উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানে ও সরকারি সেবা সমূহ প্রতিনিধিদের কাজ করার প্রতি প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আহ্বায়ন জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, মোঃ মনির হোসেন ফিল্ড ম্যানেজার জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প, কাজী বশির আহম্মেদ টেকনিক্যাল অফিসার, মরিয়ম আক্তার মিতা জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আটখালী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও সাংবাদিক সমিত কুমার দত্ত মলয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code