আটঘরিয়ায় শীতের সবজিতে ভরপুর হাটবাজারে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

মাসুদ রানা আটঘরিয়া(পাবনা) :

Manual1 Ad Code

পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন শীতের বাজারে সবজিতে ভরপুর হয়ে উঠেছে। তবুও এই বাজারে উঠে গেছে সব রকমের শীতের সবজী। নতুন সবজী বাজারে আসায় দাম একটু চড়া। তবে গত সপ্তাহের তুলনায় সবজীর দাম অনেকেটাই কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতারা বলছে শীতের নতুন সবজী বাজারে আসায় দাম একটু বেশি। শীতকালীন সবজীর তালিকায় বাজারে উঠেছে ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, বরবটি, লাউ, ক্ষীরা, পালংশাকে নতুন সবজীর দোকান গুলোর চেহারাই বদলে দিয়েছে। দুই থেকে তিন মাসের ব্যবধানে আটঘরিয়া উপজেলা বিভিন্ন বাজারে ১শ টাকার শিম বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
তবে পাইকেরি বাজারে বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে ৩০-৩৫ এবং ৪০ টাকা কেজি দরে। ফলে দীর্ঘ দিন ধরে বাজারের সব থেকে দামি সবজির তালিকায় থাকা শিম এখন সস্তার তালিকায় নেমে এসছে। শিমের পাশাপাশি শীতের আগাম সবজী ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ প্রায় সব সবজীর দাম সপ্তাহের ব্যবধানে কমে গেছে। গতকাল সোমবার আটঘরিয়ার ও মঙ্গলবার দেবোত্তর হাট ঘুরে এমন তথ্য জানা গেছে। বাজারে শীতের সবজী ভরপুর থাকায় দাম কমেছে। তবে সবজীর দাম আগের তুলনায় কমলেও স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের দাম।
এদিকে বাজার ঘুরে দেখা যায়, বাজারে দামি সবজীর তালিকায় রয়েছে টমেটো, পেঁয়্জ ও রসুন। বাজার ভেদে কম দামের তালিকা রয়েছে শীতের অন্যতম আগাম সবজী ফুলকপি ও বাঁধাকপি। বাজার মানতে ফুলকপি প্রতি কেজি ৪০ টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে। আর ৩৫-৪০ টাকা বিক্রি হওয়া বাঁধাকপি কেজিতে বিক্রি হচ্ছে। শীতের সবজীর পাশাপাশি বাজারে এসেছে শীতের শাক। বাজার ভেদে এক কেজি পালংশাক বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা। লাল ও সবুজ শাক কেজিতে বিক্রি হচ্ছে ১৫ টাকা।

Manual1 Ad Code

এছাড়াও প্রতি কেজি পুরাতন আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা, নতুন আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা, বেগুন (ডফা) ৩০ টাকা, ইরি বেগুন ২৫ টাকা, লাউ প্রতিপিচ ৩০ টাকা, পেঁপে কেজি প্রতি ১৫টাকা, মুলা ১৫টাকা, শসা ৬০-৭০টাকা, পটল ৪০টাকা, করলা ৬০টাকা, ডেঁড়স ৪০টাকা, দেশাল শিম ৪০টাকা, হাইব্রিড ৩০টাকা, ধুনা পাতা ৮০টাকা, (আটি ৭-৮টাকা), লেবু হালি ২০ টাকা। নতুন পেঁয়াজ ১৫০ টাকা, পেঁয়াজ ফুল ৫০ টাকা কেজি, রসুন ২০০টাকা, আদা ১৮০ টাকা কেজি, পাঁকা টমেটো ৮০ টাকা কেজি, কাঁচা টমেটো ৪০টাকা কেজি, গাঁজর ৩০ টাকা কেজি, এবং মরিচ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
১০ থেকে ১৫ জন সবজী বিক্রেতার কথা হলে তারা জানান, বর্তমান বাজারে শীত আসার আগেই শীতের সবজীতে ভরে গেছে বাজার। আর শীতের সবজী বাজারে আসার ফলে সবজীর দাম কিছুটা কমেছে। এতে ক্রেতাদের শীতকালীন সবজীর প্রতি চাহিদা বেশি দেখা যাচ্ছে। তিনি আরো বলেন সবজীর দাম আরো কমবে বলে জানান তারা। সবজী ক্রেতা আনোয়ার হোসেন, আক্তারুজ্জামান,ইজার হোসেন, রাকিব আলী, বাবুল হোসেন সহ অনেকেই জানান, শীতের বাজারে নতুন সবজী আসায় দাম নাগালের মধ্যে আছে। দুইশ টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ ভর্তি করে বাজার আনা যায় বলে তারা মনে করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code