কেরানীগঞ্জে আগুন : মারা গেলেন আরো ২ জন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ আরো দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Manual1 Ad Code

নিহতরা হলেন-আব্দুর রাজ্জাক (৪২) ও মুত্তাকিন (২৮)। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ‌্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে।

Manual5 Ad Code

রোববার সকাল ৯টায় মুত্তাকিন ও সোয়া ১০টায় আব্দুর রাজ্জাক মারা যান। দুজনেই শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন।

Manual1 Ad Code

ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী সামন্ত লাল সেন এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ ১৫ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন।

অগ্নিকাণ্ডে নিহত বাকি ১৪ জন হলেন- জাহাঙ্গীর, ইমরান, বাবুল, রায়হান, খালেক, সালাউদ্দিন, সুজন, জিনারুল ইসলাম, আলম, জাকির হোসেন, ফয়সাল, মেহেদী, ওমর ফারুক ও আসাদ।

গত ১১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন লাগে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code