রায়গঞ্জে ৩১ কোটি টাকা ব্যয়ে নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) :

Manual6 Ad Code

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ৩১ কোটি টাকা ব্যয়ে “বাঙ্গালী-করতোয়া-ফুলজোড়-হুরাসাগর নদী সিস্টেম ড্রেজিং/পুনঃখননসহ তীর সংরক্ষণ” শীর্ষক রায়গঞ্জ পৌরসভার ধানগড়া ও সিমলা সাহাপাড়া নামক স্থানে ১.৩০০ কি.মি. নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রায়গঞ্জ পৌরসভার আয়োজনে পানি সম্পদ মন্ত্রণালয় পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ এর বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুল্লাহ আল পাঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ তাড়াশের সাংসদ অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মাহমুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ, সহ-সভাপতি মোঃ ছাইদুল ইসলাম চান, সাধারণ সম্পাদক খন্দকার শরিফ উল আলম শরিফ, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আখছারুল আলম খোকন, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক গোলাম হাসনায়েন টিটো, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আকতার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সরকার প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code