ফুলছড়িতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়িতে সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি ভবনের উদ্বোধন করেন।

Manual8 Ad Code

এসময় ডেপুটি স্পিকার বলেন, ‘বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই আজ মুক্তিযোদ্ধারা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারছে।’

Manual4 Ad Code

ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার রহমান, উপজেলা প্রকৌশলী মো. ইস্তিয়াজ আহাম্মেদ ইমু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রায়হান দোলনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা সভাপতি মো. মেহেদী হাসান বাবু।

শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এরআগে ফিতা কেটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি।

Manual7 Ad Code

Attachments area
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code