ডিমলায় অগ্নিকান্ডে ২৬ প্রতিষ্ঠান ছাই

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

ডিমলা (নীলফামারী) ঃ
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের চাপানী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২৬টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নগদ অর্থ পুড়ে ছাই হয়েছে।
এলাকাবাসী জানায়, শুক্রবার গভীর রাতে উপজেলার চাপানী বাজারের সইমুদ্দিনের মুদি দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডে বাজারের ছোট বড় ২৬টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামালসহ নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ডিমলা এবং জলঢাকা উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্তনে আনলে। বাজারের প্রায় ৪শতাধিক দোকান আগুন থেকে রক্ষা পায়।
ঝুনাগাছচাপানী ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাজারের মুদি ব্যবসায়ী সইমুদ্দিনের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘততে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডের ঘটনায় ২৬টি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতির পরিমান প্রায় দেড় কোটি টাকা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code