সাংবাদিকের মানবেতর জীবন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
ষ্টোক ও প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানবেতর জীবন যাপন করছেন রমজানুর রহমান বাবুল নামের এক সাংবাদিক।
সাংবাদিক রমজানুর রহমান বাবুল ১৯৬৫ সালে ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৮৩ সালে রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকায় ভূরুঙ্গামারী প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দিনকাল পত্রিকার ভূরুঙ্গামারী প্রতিনিধি নিযুক্ত হন। এছাড়াও তিনি রংপুর বিভাগ থেকে প্রকাশিত প্রথম খবর পত্রিকায় ভূরুঙ্গামারী প্রতিনিধির দায়িত্ব পালন করেন। তিনি ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সহ সভাপতি এবং ভূরুঙ্গামারী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। ব্যক্তি জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্রের জনক। মেয়ে দু’টির বিয়ে দিয়েছেন। ছেলেটি অষ্টম শ্রেণিতে পড়ে। সাংবাদিকতার পাশাপাশি তিনি ঔষধের ব্যবসা করতেন। মোটামুটি ভালোই চলছিল তার সংসার। হঠাৎ তার জীবনে দূর্যোগ নেমে আসে। সাংবাদিক রমজানুর রহমান বাবুল ২০১৫ সালে ষ্টোক করেন। এতে তার বাম হাত ও বাম পায়ের কার্যক্ষমতা পুরোপুরি হারিয়ে যায়। চলাফেরা করতে না পারায় বন্ধ হয়ে যায় তার ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘ দিন চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসা ব্যয় মেটানোর পাশাপাশি সংসার চালাতে তিনি হিমশিম খাচ্ছেন।
একরাশ হতাশা নিয়ে সাংবাদিক রমজানুর রহমান বাবুল জানান, চিকিৎসার জন্য আর্থিক সাহায্যে চেয়ে এক বছর আগে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদন করেছি। শারীরিক অবস্থা খুব একটা ভালো না। অনেক কষ্টে দিনাতিপাত করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code