বাংলাদেশ এসোসিয়েশন অব  সাউথ জার্সির উদ্যোগে  বিজয়  দিবস  উদযাপন  

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী-
                    বাংগালি জাতির জীবনে ষোলই ডিসেম্বর এক গৌরবোজ্জ্বল  দিন। ১৯৭১ সালের এই দিন নয়মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়।
                             বাংগালির গৌরবোজ্জ্বল  এই দিনটি  যথাযোগ্য  মর্যাদায়   উদযাপন   করেছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি।                      বিজয় দিবস উদযাপন  উপলক্ষে   বাংলাদেশ   এসোসিয়েশন অব সাউথ জার্সি গত ১৮ ডিসেম্বর,বুধবার রাতে আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’এর মিলনায়তনে  আলোচনা সভার আয়োজন করে।

সভায় পবিএ কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা আব্দুল হাই এবং গীতা থেকে পাঠ করেন ঝুলন পাল।সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার   রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় । এছাড়া শহীদদের  স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভায় পৌরহিত্য করেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল।সংগঠনের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও মনিরুজামান এর সনচালনায় আলোচনায় অংশ নেন শাহরিয়ার আহমদ,মনিরুজামান,আব্দুর রহিম, সুমন মজুমদার,মো: বেলাল হোসেন,মো: দিদার,মো: আইয়ুব,

Manual4 Ad Code

মোমিন মজুমদার,আবু নসর,নূরুননবী চৌধুরী শামীম,গিয়াসউদদীন পাঠান,মুক্তাদির রহমান,আব্দুর রফিক।
            সভায় আলোচকরা মহান স্বাধীনতা যুদ্ধে জাতির জনক বংগবনধু শেখ মুজিবুর রহমান,শহীদ প্রেসিডেনট জিয়াউর রহমান ও চার জাতীয় নেতা সহ অন্যান্যদের অবদান কৃতজ্ঞতাভরে স্মরণ করেন।

               সভায় আলোচকরা বলেন,১৯৭১ সালে  যে স্বপ্ন নিয়ে মুক্তি বাহিনী যুদ্ধ করেছিল সেই স্বপ্ন এখনও সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি,তাই দেশে ও প্রবাসে সবাইকে বিভেদ ভূলে  কাঁধে কাঁধ মিলিয়ে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে,যাতে করে মুক্তিযোদধাদের স্বপ্নসাধ পূর্ন হয়।
              সভায় আলোচকরা অভিভাবকদের প্রতি আহবান জানান, তাঁরা যেন তাঁদের সন্তানদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে শিক্ষা দেন। তাঁরা বলেন, শিশু-কিশোররা যদি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে তাহলে ভবিষ্যতে তারা দ্বিধাগ্রস্ত হবে না।
Manual6 Ad Code

বিজয় দিবস উপলক্ষে   অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কবিতা আবৃওি করেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরী।

Manual8 Ad Code

সভার সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সমাপনী      বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code