ধামরাইয়ে টায়ার জ্বালিয়ে সড়কে বোমা বিস্ফোরণ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকটি বোমা উদ্ধারের পাশাপাশি দুজনকে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ( ২৮ অক্টোবর ) সকালে কতিপয় ব্যক্তি ধামরাই পৌরসভার বাজার রোড এলাকায় মমতাজ হাসপাতালের উত্তর পাশে জড়ো হয়। একপর্যায়ে তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এসময় সড়কের ওপর দুটি হাতবোমার বিস্ফোরণ হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত হাতবোমা ও ৪টি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code