

নিউইয়র্ক : বলিউডের ছায়াছবি ‘ম্যারেজ অন লাইন’ এ অভিনয় করে বিশেষভাবে আলোচিত, লন্ডনের খ্যাতনামা বেতার উপস্থাপক কিরন রায় জানুয়ারির প্রথম সপ্তাহে নিউইয়র্ক আসছেন। কিনি ইতিপুর্বেও এসেছেন বিশ্বখ্যাত ব্রডওয়ের শোতে যোগ দিতে। এবারের যাত্রার অন্যতম লক্ষ্য ঢালিউড হয়ে হলিউডে পা রাখা।

বাঙালি বংশদ্ভূূদএই বৃটিশ উপস্থাপক ও অভিনেতা বিশেষভাবে খ্যাত বিভিন্ন সেরা খেলাধুলোর অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে। তিনি ইতিমধ্যে শতাধিক মেজর স্পোর্ট্স ইভেন্টস উপস্থাপন করেছেন। কিরন রায় ইতিমধ্যে ১৫টি আন্তর্জাতিক চল্চ্চিত্র উত্সবে যোগ দিয়েছেন এবং কভারেজ পেয়েছেন সাত শতাধিক ম্যাগাজিনে।
যুক্তরাষ্ট্র সফরের আরেকটি লক্ষ্য হবে তার অভিনীত ‘ম্যারেজ অন লাইন’ ছায়াছবির প্রচারনা। তিনি এখানে অবস্থানকালে ক’টি গুরুত্বপুর্ন মিডিয়ার সাথে সাক্ষাতকারে মিলিত হবেন বলে জানা গেছে।