নাজিরপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

সঞ্জীব কুমার রায়; নাজিরপুর ( পিরোজপুর):

Manual1 Ad Code

নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরের সম্মুখ গেটের কাছেই মনমুগ্ধকর নয়নাভিরাম সৃজন করা পরিবেশে নির্মিত হয়েছে জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম এম.পি পিরোজপুর-১ এর ব্যক্তিগত উদ্যোগে নির্মিত নাজিরপুর বাসির দীর্ঘদিনের প্রত্যশা পূরণে বিশ^বরন্য-অভিসংবাদিত নেতা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়ার তত্বাবধানে ইতি মধ্যে জাতীর জনকের প্রতিকৃতি ও তাঁর চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ সৃজনের কাজ প্রায় ৮৫ ভাগ শেষ হয়েছে। জানাগেছে আগামী ২০২০ সালের জানুয়ারী মাসের যে কোন দিন আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী শ.ম রেজাউল করিম। মন্ত্রী মহোদয় বলেন,নাজিরপুর-পিরোজপুর মহা সড়ক, পিরোজপুর-স্বরূপকাঠী মহা সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মান করা হবে। শুধু তাই নয় উপজেলার ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ বলেন স্বাধীনতার পর থেকে অনেক দিনের স্বপ্ন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ধরনের একটি প্রতিকৃতি নির্মান করার যা মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আজ তা পূরণ হল।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code