গাংনীতে বিভিন্ন নির্মাণ শ্রমিকদের সমন্বয়ে সেমিনার অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

মেহেরপুর:

Manual6 Ad Code

মেহেরপুরের গাংনীতে টাইলস্, ইলেকট্রিক ,পানি ল্ইান ফিটিং মিস্ত্রী, পেইন্টার (মিস্ত্রী) শ্রমিকদের সমন্বয়ে ব্যতিক্রমধর্মী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দিনব্যাপী ভাটপাড়া ডিসি ইকো পার্ক (ভাটপাড়া নীলকুঠি) প্রাঙ্গনে গাংনী বাজারের বিশিষ্ট টাইলস ব্যবসায়ী ময়না হার্ডওয়ার এন্ড স্যানিটারীর সার্বিক ব্যবস্থাপনায় সেমিনার ও প্রীতি ভোজের আয়োজন করা হয়। পরে নির্মাণ শিল্পীদের মনোরঞ্জন ও বিনোদনের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নির্মাণ শ্রমিকদের মিলন মেলার সেমিনারে ময়না হার্ডওয়ার এন্ড স্যানিটারীর সত্বাধিকারী জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কথা সাহিত্যিক, ছড়াকার রফিকুর রশীদ রিজভী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনীর বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম ,এ্যাডভোকেট শফিকুল আলম,গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, গাংনী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল জেনারেল ম্যানেজার নিরাপদ দাশ,কাজীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোকাদ্দেস হোসেন,এমএস জোহা কলেজের প্রভাষক ষালাউদ্দীন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথি ও নির্মাণ শিল্পীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
মেহেরপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু হাসনাত দীপুর সঞ্চালনায় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, করমদী কলেজের প্রভাষক এসএম সায়েম পল্টু, মহিলা কলেজের প্রভাষক আমিরুল ইসলাম, জেটিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ জাহাঙ্গীর হেলু,গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আলফাজ উদ্দীন প্রমুখ।
এসময় গাংনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগন ও বিভিন্ন নির্মাণ শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রীতিভোজের আয়োজনে ৫ শতাধীক নির্মাণ শ্রমিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীরা শ্রোতাদেমন মাতিয়ে তোলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code