পাইকগাছায় বাইশারাবাদ নদী এখন নালা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥

Manual3 Ad Code

খুলনার পাইকগাছার বাইশারাবাদ নদী অবৈধ দখলদারদের কবলে পড়ে এখন সরু নালা। নদীর দু’পাশের জমি গিলেছে অবৈধ দখলদাররা। উপজেলার গদাইপুর ও কপিলমুনি ইউনিয়নে বাইশারাবাদ নদী অবস্থিত। এক কালের বিশাল প্রস্থের এ নদী এখন সরু নালা। কোনো মতে অস্তিত্ব টিকে আছে। তবে দখলদাররা যে ভাবে গিলছে তাতে অল্প দিনে অস্তিত্ব বিলিন হয়ে যাবে। আবার নদীর বেশ কিছু জায়গা বন্দোবস্ত দেয়া হয়েছে। বন্দোবস্তোর আড়ালে যে যার মতন পারছে দখল করে নিয়েছে। বাস্তবতায় দেখা যায় নদীর দু’পাড় দিয়ে বৃহৎ জায়গা দখল হওয়ায় তা খুবই সংকীর্ণ হয়ে পড়েছে। কমে গেছে তার গভীরতা। এমন কি এর মাথাটুকুও দখল হয়ে গেছে। এ নদী দিয়ে বাইশারাবাদ, কচুবুনিয়া, ভেটকা, মটবাটী, পরানমালী, নোয়ালতলা, বিরাশিসহ ১০/১২টি মৌজায় হাজার হাজার বিঘা জমিতে পানিসেচ কাজে ব্যবহার করা হতো। কিন্তু এখন তা প্রায় বন্ধ হওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে। এ ব্যাপরে কর্তৃপক্ষকে বার বার অবহিত করা হলেও তারা উদ্যোগ নিয়ে মাঝ পথে থেমে গেছে এমনটি অভিযোগ স্থানীয়দের। সময়ের প্রয়োজনে নদীটি খনন যেমন জরুরী হয়ে পড়েছে তেমনি অবৈধ দখল মুক্ত করার দাবী সাধারণ মানুষের। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, যদি এ এমন কিছু হয়, তাহলে জনগণের বৃহৎ স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code