বাগেরহাটের মোল্লাহাটে মৌলিক সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষন উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

বাগেরহাট(মোল্লাহাট):
বাগেরহাটের মোল্লাহাটে মৌলিক স¦াক্ষরতা প্রকল্পের আওতায় ২য় পর্যায়ের শিক্ষক ও সুপার ভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
মঙ্গলবার সকালে কে,আর কলেজের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন’র সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, সহকারী পরিচালক উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অগ্রজ কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক সেখ আসাদসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, মোল্লাহাট উপজেলা ৭ ইউনিয়নের বিভিন্ন স্থানে এ বুনিয়াদি প্রশিক্ষণে ১৬ জন সুপার ভাইজার ও ৬ শ শিক্ষক এই প্রশিক্ষনে অংশ নেন। আগামী ৬ মাসে উপজেলার ১৯হাজার ২শ নিরক্ষরদের অক্ষর জ্ঞান শেখানো হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code