জাপানে চলতি বছর ৯ লাখ শিশুর জন্ম

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

জাপানে চলতি বছর শিশু জন্মহার ৫ দশমিক ৯ শতাংশ কমেছে। সেই হিসেবে চলতি বছর দেশটিতে প্রায় ৯ লাখ শিশুর জন্ম হয়েছে। ১৯৮৯ সাল থেকে সরকারিভাবে এই সংখ্যা রেকর্ড করার পর এটি সবচেয়ে কম হার বলে মঙ্গলবার জাপানের জনকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে।

Manual7 Ad Code

বিশ্লেষকরা জানিয়েছেন, জন্মহার হ্রাসের কারণে জাপানে প্রবীণদের আর্থিক সহযোগিতা খাতে সরকারকে আরো বেশি বরাদ্দ দিতে হবে। এর ফলে দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমবে।

Manual3 Ad Code

চলতি বছর জাপানে জন্মের চেয়ে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ১২ হাজার বেশি। একই সময় দেশটিতে জন্ম নিয়েছে আট লাখ ৬৪ হাজার শিশু। অথচ গত বছর এই সংখ্যা ছিল ৯ লাখ ১৪ হাজার। ১৯৭৫ সালের পর দেশটিতে এ বছরই সবচেয়ে কম সংখ্যক শিশুর জন্ম।

গত বছর জাপানে শিশু জন্মহার ছিল এক দশমিক ৪২ শতাংশ। সরকার এটি বৃদ্ধি করে এক দশমিক আট শতাংশে নিয়ে যেতে চাইছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code