বাড়িতে মিললো অভিনেত্রীর মৃতদেহ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

বিনোদন ডেস্কঃ বাড়ির মধ্যে থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জাগি জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের কেরালার তিরুঅনন্তপুরমের কুরাভানকোনামে নিজের বাড়িতেই তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। জাগি জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর গুঞ্জন।

Manual6 Ad Code

ভারতের কয়েকটি গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, কেরলের কুরাভানকোনামে মায়ের সঙ্গে থাকতেন জাগি জন। সোমবার সন্ধ্যায় ফোনে না পেয়ে অভিনেত্রীর বাড়িতে যান এক বন্ধু। তিনিই প্রথম জাগীকে রান্নাঘরে মৃত অবস্থায় দেখেন।। তবে কীভাবে তার মৃত্যু হল, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

Manual4 Ad Code

 

ফেসবুক, ইনস্টাগ্রামসহ সোশ্যাল সাইটগুলোতে অ্যাকাউন্ট রয়েছে জাগি জনের। সম্প্রতি তার বেশ কয়েকটি ভিডিওও প্রকাশ্যে আসে ইনস্টাগ্রামের মাধ্যমে। গত ২ দিন আগেও ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেন জাগি। তার মধ্যে আচমকা কীভাবে তার মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code