চাটমোহর প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

চাটমোহর (পাবনা):
পাবনার চাটমোহর প্রেসক্লাবের উদ্যোগে শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ছিন্নমূল, দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধকালীন এমপিএ বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সমাজী ফাউন্ডেশনের সহযোগিতায় নতুন বাজার অনলাইন পত্রিকা স্বাধীন খবর ডটকম কার্যালয়ে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমানের জুয়েল।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও স্বাধীন খবর ডটকম পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ সমাজ সেবক ও এলজিইডি প্রকল্প পরিচালক মোমিন মজিবুল হক টুটুল সমাজী।
বক্তব্য দেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এসএম হাবিবুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান মুন্নাফ, উপজেলা জাসদ সাধারন সম্পাদক সুজা উদ্দিন বিশ্বাস, প্রেসক্লাবের সহ-সম্পাদক শেখ সাল্লাহ উদ্দিন ফিরোজ, সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক রফিকুল ইসলাম রনি, দৈনিক জাগরন প্রতিনিধি ও কোষাধক্ষ্য মহিদুল খান, হান্ডিয়াল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহেল রানা, দৈনিক সরজমিন বার্তা প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু প্রমুখ। এসময়ে চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code