পদ্মাসেতুর ৩৬তম স্প্যান বসেছে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
জাজিরা শরীয়তপুর (প্রতিনিধি) :
পদ্মাসেতুর ৩৬তম স্প্যান স্থাপন করা হয়েছে। এর ফলে এখন দেখা যাচ্ছে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার সেতু। পুরো সেতু নির্মাণে আর মাত্র পাঁচটি স্প্যান বসানোর কাজ বাকি থাকছে। এর মধ্যে তিনটি স্প্যান বসানো হবে চলতি নভেম্বরেই। ডিসেম্বরে বসানো হবে বাকি দুইটি স্প্যান।
শেষ স্প্যানটি বসানোর পর পদ্মাসেতুর পুরো ৬ দশমিক ১৫ কিলোমিটার দৃশ্যমান হবে। এরপর মাওয়া প্রান্তে আরেকটি স্প্যান বসলেই পদ্মাসেতুর সংযোগ ঘটবে মুন্সীগঞ্জে মাওয়া প্রান্তের সঙ্গে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় মাওয়া প্রান্তে স্প্যান স্থাপন প্রক্রিয়া শেষ হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) এই স্প্যাটি কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে মাওয়া প্রান্তে নিয়ে যাওয়া হয়। ৩৬তম এই স্প্যানটি বসানোর পর যে পাঁচটি স্প্যান বসানোর কাজ বাকি থাকবে তার মধ্যে ১১ নভেম্বর বসবে ৩৭তম স্প্যান। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এরপর একে একে ১৬ নভেম্বর ৩৮তম, ২৩ নভেম্বর ৩৯তম ও ২ ডিসেম্বর ৪০তম স্প্যান বসানো হবে। এরপর পদ্মাসেতুর সবশেষ এবং ৪১তম স্প্যানটি বসবে ১০ ডিসেম্বর সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code