হেফাজতে ইসলামের নারীবিদ্বেষ প্রতিবাদে আগামী বুধবার সমাবেশের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual3 Ad Code

হেফাজতে ইসলামের নারীবিদ্বেষী কর্মকাণ্ড এর প্রতিবাদে সমাবেশের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আগামী বুধবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিকেলে বাসদ (মার্ক্সবাদী) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহায়তা পাঠাতে মানবিক করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্তের শর্তগুলোর শ্বেতপত্র প্রকাশের দাবি এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে ১৫ মে দেশব্যাপী মিছিল ও সমাবেশ করবে দলটি।

বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার ও সিপিবির সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ।
সভায় নারীদের প্রতি হেফাজতে ইসলামের বিদ্বেষপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া চট্রগ্রাম বন্দরের নিউমুরিং বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার নিন্দা জানানোর পাশাপাশি আরাকানে মানবিক করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্তের বিষয়টি স্পষ্ট করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়। এ ছাড়া সভা থেকে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য লাকী আক্তারের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার শ্রমিকনেতাদের মুক্তির দাবি জানানো হয়। ডেস্ক জেবি

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • গণতান্ত্রিক জোট
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code