গোপালগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

গোপালগঞ্জ প্রতিনিধি:
“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌছে যাব আমরা উন্নতির শিখরে।”-এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে গোপালগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
জেলার প্রায় ৪০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এ অনুষ্ঠানে অংশগ্রহন করে।
অনুষ্ঠান শেষে জেলার মহিলাঙ্গন প্রতিবন্ধী বিদ্যালয় এবং বর্ণ প্রতিবন্ধী স্কুলের ৯০ জন প্রতিবন্ধীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code