ভাঙ্গায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে গনসংবর্ধনা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ভাঙ্গা (ফরিদপুর):
ফরিদপুরের ভাঙ্গায় সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহ পঞ্চমবারের মত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় তাকে গণসংবর্ধণা দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে কাউলীবেড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী আহসান উল্লাহ উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর উল্লাহ বলেন, সংবর্ধণা বড় কথা নয় । আমার রাজনীতি হচ্ছে মানুষের মঙ্গল করার জন্য, সুন্দর একটি সুখি পরিবার করতে পারি এ জন্য আমার রাজনীতি। কাজী রাসেলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু ফয়েজ মোঃ রেজা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক আকরামুজ্জামান রাজা, স্থানীয় ইউ,পি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া,কেন্দ্রীয় যুবলীগ সদস্য কামররুজ্জামান কাফি, এম হক বাবু ও এ্যাড. সায়েদীদ গামাল লিপ,ু সদরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর সাত্তার ফকির, সাংগঠনিক স¤পাদক আবু আলম রেজা, , ,সৈয়দ তালাশ বুখারী,উপজেলা যুবলীগের সভাপতি মামুনার রশিদ মামুন,সাধারণ স¤পাদক শেখ শাহিন, ছাত্রলীগ সভাপতি নাদিমুল ইসলাম সনেট, কাউন্সিলর শেখ সৈয়দ আলী প্রমুখ। পরে দেশ বরেন্য ক›ঠ শিল্পীরা এক মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code