টেক্সাসের গির্জায় হামলা গুলিতে নিহত ২

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি চার্চে সকালের প্রার্থনার সময় বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত হয়েছেন। গতকাল রোববার স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে গির্জারই এক সশস্ত্র সদস্যের পাল্টা গুলিতে বন্দুকধারীর মৃত্যু হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, ফোর্ট ওর্থের উপকণ্ঠে হোয়াইট সেটেলমেন্টের ওয়েস্ট ফ্রিওয়ে চার্চ অব ক্রাইস্টের এদিনের সকালের প্রার্থনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছিল। এর মধ্যেই বন্দুকধারী চার্চের ভেতরে একটি বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে দুই ব্যক্তিকে লক্ষ্য করে তার শটগান থেকে গুলি ছোঁড়েন। কাছাকাছি দাঁড়িয়ে থাকা চার্চের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সশস্ত্র এক সদস্য পাল্টা গুলি করলে বন্দুকধারী পড়ে যায়।
তবে বন্দুকধারীর গুলিতে আহত দুই ব্যক্তি পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে হোয়াইট সেটেলমেন্টের পুলিশ প্রধান জেপি বেভারিং বন্দুকধারীকে মোকাবেলায় গির্জায় নিরাপত্তা রক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেছেন।

Manual4 Ad Code

গির্জার কর্মকর্তা জ্যাক কামিংস নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘‘বন্দুকধারীর ‘রহস্যজনক আচরণ’ গির্জায় নিরাপত্তা দলের দৃষ্টি আকর্ষণ করেছিল। রোববার তারা অসংখ্য লোকের জীবন বাঁচিয়েছে, না হলে ব্যাপক হত্যাযজ্ঞ হতো।’’ উল্লেখ্য, চলতি বছর টেক্সাসে বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। অগাস্টে এল পাসোর ওয়ালমার্টের দোকানে গুলির ঘটনায় ২২ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। একই মাসে ওডেসা-মিডল্যান্ডে হামলার ঘটনায় আরও সাত জনের প্রাণ গেছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code