অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual4 Ad Code

অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ঢাকার কেরানীগঞ্জের শ্যামলাপুরের মধ্যের চরে এই ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।

Manual4 Ad Code

অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে শিক্ষার্থীদের জন্য রয়েছে সুবিন্যস্ত শ্রেণিকক্ষ, সুইমিংপুল, খেলাধুলার ব্যবস্থা, ছাত্রছাত্রীদের জন্য ক্যাফেটেরিয়া, কম্পিউটার ক্লাস, লাইব্রেরি, নাচ, গান এবং আর্ট ক্লাসের ব্যবস্থা।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এবি ব্যাংকের চেয়ারম্যান এম এ আওয়াল, বিএসআরএম-এর হেড অব সিএসআর অ্যান্ড কমিনিকেশন রুহি মুর্শিদ আহমেদ।

Manual6 Ad Code

হাফিজুর রহমান খান বলেন, শুরু থেকে আমি এ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এটা ভেবে ভালো লাগছে যে, এক সময়ের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। আশা করছি এই ভবনের শিশুরা ভালো পরিবেশ পাবে এবং সুষ্ঠুভাবে বেড়ে উঠবে। রানার গ্রুপে ওটিজম শিশুদের চাকরির দুয়ার সবসময়ের জন্য খোলা। তারা যে পরিবেশ চায় তাদের জন্য সেই পরিবেশই তৈরি করে কাজের সুযোগ দেয়া হবে।

ওটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. রওনক হাফিজ বলেন, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। ২০০৪ সালের ৪ এপ্রিল যাত্রা হয়েছিল। ১৪ বছর পর নিজেদের নিরাপদ আনন্দময় ভবনে যাত্রা শুরু করতে পেরেছি।

Manual6 Ad Code

তিনি বলেন, ২০১২ সালে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ২৩ কাঠা জায়গা দান করেন। এছাড়া এবি ব্যাংক, বিএসআরএমসহ আরও অনেকেই সহায়তা করেছেন।

এবি ব্যাংকের চেয়ারম্যান এম.এ আওয়াল বলেন, এবি ব্যাংক ওটিজম শিশুদের পাশে ছিল আছে এবং থাকবে। ভবিষ্যতে এ ব্যাপারে আরও সচেতনতা সৃষ্টি করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code