আমেরিকাকে সঠিক রাস্তায় ফেরাতে কাজ করছি: জন কেরি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্যারিস জলবায়ু চুক্তির দর কষাকষিতে সহায়তা করেছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে বের করে নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষরও করেন কেরি। এবারে দেশটির নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু দূত হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। এক টুইট বার্তায় কেরি বলেছেন, আমেরিকাকে সঠিক পথে ফেরাতে আবারও সরকারে ফিরছেন তিনি। জলবায়ু পরিবর্তনজনিত হুমকি কমাতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ২০১৫ সালে স্বাক্ষরিত হয় প্যারিস জলবায়ু চুক্তি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিসেবে ওই চুক্তি স্বাক্ষরের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জন কেরি। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে বেরিয়ে গেলে ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু নীতির কঠোর সমালোচক হয়ে ওঠেন কেরি। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ওই চুক্তিতে ফিরে যাবার ঘোষণা দিয়েছেন। এক টুইট বার্তায় জন কেরি লিখেছেন, ‘প্রজন্মের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এর পরবর্তী সবকিছু মোকাবিলায় আমেরিকাকে সঠিক পথে ফেরাতে আমি সরকারে ফিরছি। জলবায়ু সংকট সবার সম্মিলিত প্রচেষ্টার চেয়ে কম কিছু দাবি করে না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code